ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচন: দুইদিন মেট্রোরেল স্টেশন বন্ধ
ডাকসু নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, আগামী ৮ সেপ্টেম্বর বিকাল থেকে এবং ৯ সেপ্টেম্বর সারাদিন স্টেশনটি বন্ধ থাকবে।
মানবজমিনকে দেওয়া তথ্য অনুযায়ী, ডাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মেট্রোরেল কর্তৃপক্ষকে স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানিয়ে চিঠি দেয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই স্টেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত ডিএমটিসিএলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, বহু বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের আয়োজন করা হচ্ছে, যা কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা ও নজরদারির প্রস্তুতি চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)