ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বাবা, তুমি পর্বতের মতো— হাসনাতের হৃদয়ছোঁয়া স্ট্যাটাস
বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার বাবাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে তিনি এ পোস্ট দেন।
পোস্টে বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে হাসনাত লেখেন,“উনি উনার সারাজীবন ধরে আমাদেরকে হিমালয়-সম ব্যক্তিত্ব, নিরাসক্ত পর্বতসম মহত্ত্বকে আঁকড়ে ধরে বেঁচে থাকার শিক্ষা দিয়ে যাচ্ছেন।”
হাসনাত একটি পুরোনো স্ট্যাটাস নতুন করে শেয়ার দিয়ে লেখেন, “পাশে বসে থাকা ভদ্রলোক আমার বাবা। এটা বাবার সাথে আমার প্রথম এবং একমাত্র ছবি।”
তিনি বলেন, “উনি খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, দারুণ অদ্ভুত। সারাজীবন উনি হারিয়ে গিয়েছেন জীবনকে নিয়ে যেমন-খুশি তেমন খেলার অশান্ত ঢেউয়ের মহাকালের অতলে। তবে শেষ পর্যন্ত ডুবে যাননি, ভেসে থেকেছেন, ভাসিয়ে রেখেছেন, নিজেকে এবং আমাদের সবাইকে।”
হাসনাতের ভাষায়, তার বাবার সবচেয়ে পছন্দনীয় বৈশিষ্ট্য হলো—তুচ্ছ বিষয়ে কোনো আগ্রহ বা আসক্তি নেই। জাগতিক বিষয়াদি বা ব্যক্তিগত স্বার্থে তিনি কখনো নিজেকে জড়ান না। নিজের কষ্টের কথা মুখে না এনে তা নীরবে সহ্য করেন।
তিনি আরও লেখেন,“আমার বাবার কাছ থেকে সারাদিন ঝগড়া করে যতটা না আদায় করা যায়, তার চেয়ে চারগুণ বেশি আদায় করা যায় দু'মিনিট নীরব থেকে।”
বাবার শিক্ষা ও আদর্শ প্রসঙ্গে তিনি বলেন,“উনি প্রায়শই বলেন, জীবনে হারজিত থাকবে, উত্থান-পতন আসবে... কিন্তু একমাত্র স্থায়ী থাকবে আদর্শ। কোনো পরিস্থিতিতেই নীতির সঙ্গে আপস করা যাবে না—এটাই হোক জীবনের সংকল্প।”
পোস্টের শেষভাগে তিনি জানান, দীর্ঘ ছয় বছর পর তার বাবা দেশে ফিরেছেন এবং আগামী চার মাস তিনি বাবার সান্নিধ্যে থাকতে পারবেন। এটিকেই তিনি এ বছরের "প্রাপ্তি" হিসেবে উল্লেখ করেন।
হাসনাত আবদুল্লাহর এই আবেগঘন পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, অনেকেই মন্তব্যে তার বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি