ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বদলে যাচ্ছে 'বাংলাদেশ জেল'-এর নাম
দেশের কারাগারগুলোকে নিছক শাস্তিকেন্দ্র হিসেবে না দেখে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি বড় ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে কারা অধিদপ্তর। এর অংশ হিসেবে 'বাংলাদেশ জেল'-এর নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এই তথ্য জানান।
আইজি প্রিজন বলেন, "কারাগারকেন্দ্রিক সংশোধনের বিষয়টিকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। তাই 'বাংলাদেশ জেল'-এর নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, এই পরিবর্তনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং কারা বিভাগের আইনকানুনকে যুগোপযোগী করতে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে, যা এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এছাড়াও, কারাগারগুলোর ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিদের চাপ সামলাতে সম্প্রতি দুটি নতুন কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং উন্নত সমন্বয়ের জন্য ঢাকা কারা বিভাগকে দুটি পৃথক বিভাগে বিভক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি