ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বনানীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। এর ফলে মহাখালী থেকে বনানী পর্যন্ত উত্তরা-মুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা যাত্রীদের চরম দুর্ভোগে ফেলেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার মূল সড়কে অবস্থান নেন। এতে মহাখালী থেকে উত্তরার দিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে, গুলশান ট্রাফিক বিভাগ এক ফেসবুক পোস্টের মাধ্যমে যানজটের বিষয়টি জানিয়ে যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাখালী থেকে উত্তরা-মুখী যানবাহনগুলোকে আমতলী হয়ে গুলশান-১ ও গুলশান-২ দিয়ে নতুন বাজার অথবা বনানীর ২৭ নম্বর রোড ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে, উত্তরা থেকে মহাখালী-মুখী যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কেই অবস্থান করছিলেন এবং পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি