ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজায় ইসরায়েলি হামলা: নি’হত ৫ সাংবাদিকসহ ২০ জন
গাজার গুরুত্বপূর্ণ নাসের হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দুই দফায় চালানো এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে চারজন সাংবাদিকও আছেন।
সোমবার (২৫ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম হামলার পর উদ্ধারকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে এলে হাসপাতালে দ্বিতীয় দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার মুহূর্তে মাসরির পরিচালিত রয়টার্সের সরাসরি সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়।
রয়টার্সের এক বিবৃতিতে জানা যায়, আমরা গভীরভাবে শোকাহত আমাদের সহকর্মী হুসাম আল মাসরির মৃত্যু এবং হাতেম খালেদের আহত হওয়ার ঘটনায়। আমরা জরুরি তথ্য সংগ্রহ করছি এবং গাজা ও ইসরায়েলি কর্তৃপক্ষকে হাতেমের জন্য দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছি।
এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, নিহত অন্য তিন সাংবাদিক হলেন এপি ও আরও কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা মারিয়াম আবু দাগ্গা, আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ সালামা এবং মোয়াজ আবু তাহা। নিহতদের মধ্যে আরও একজন উদ্ধারকর্মীও রয়েছেন।
এই হামলায় আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলা আসলে গণমাধ্যমের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ। এর উদ্দেশ্য সাংবাদিকদের আতঙ্কিত করা এবং ইসরায়েলি অপরাধ বিশ্ববাসীর সামনে প্রকাশে বাধা দেওয়া।
ইউনিয়নের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৪০ জনেরও বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক