ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৪১২
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে।
সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তি অনুসারে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই নতুন মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৯ হাজার ৪৪ জন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ১০২ জন রয়েছেন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫৩ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য অংশে ৫১ জন ভর্তি হয়েছেন। খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগেও নতুন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাসেই এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং ৮ হাজার ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা মাসটিতে ডেঙ্গুর তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু এবং ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশে ডেঙ্গুর ইতিহাসে ২০২৩ সাল ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগের বছরগুলোতে, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)