×

ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্তে আরও ৩ শিশুর মৃ’ত্যু

২০২৬ জুন ০৬ ১৬:৩০:০৮

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্তে আরও ৩ শিশুর মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯১৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৩ জনে।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত কোনো হাম রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫২২ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে ৯১ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৯১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি ল্যাব পরীক্ষায় আরও ১১৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট ৭৭ হাজার ৭৯১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। অন্যদিকে ল্যাব পরীক্ষায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬২০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে মোট ৬৩ হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৫৮ হাজার ৯৬৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন এবং রোগ প্রতিরোধে সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত