ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আজ থেকে ১০ জেলা হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ
নিজস্ব প্রতিবেদক: জেলা পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হচ্ছে। এর ফলে গুরুতর রোগীদের চিকিৎসাসেবা নিজ জেলাতেই আরও সহজলভ্য হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।
রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এসব আইসিইউ-এর কার্যক্রম উদ্বোধন করবেন।
জরুরি সাড়া ও মহামারি প্রস্তুতি প্রকল্পের আওতায় স্থাপিত নতুন আইসিইউগুলো চালু হচ্ছে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ সাধারণ (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতালে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি আইসিইউতে শিশুদের জন্য প্রয়োজনীয় শ্বাস-প্রশ্বাস সহায়ক যন্ত্র, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন এসব কেন্দ্র চালুর ফলে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা জেলা পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা পাবেন। এতে গুরুতর রোগীদের রাজধানী বা বড় শহরের হাসপাতালগুলোর ওপর নির্ভরতা কমবে।
স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে জরুরি ও বিশেষায়িত চিকিৎসাসেবা আরও কার্যকর ও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)