ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
সৌদিতে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার, পাঠানো হবে নিজ দেশে
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পরিচালিত এক সমন্বিত নিরাপত্তা অভিযানে মোট ২২ হাজার ২২২ জনকে গ্রেপ্তার করা হয়। সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বড় অংশটি আবাসন আইন লঙ্ঘনকারী, যাদের সংখ্যা ১৩,৫৫১ জন। এছাড়া, সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার দায়ে ৪,৬৬৫ জন এবং শ্রম আইন না মানায় ৪,০০৬ জনকে আটক করা হয়েছে।
একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে ১,৭৮৬ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের বেশিরভাগই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। পাশাপাশি, অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ৩৩ জনকে আটক করা হয়। আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া এবং পরিবহনে সহায়তার অভিযোগে ১৮ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রায় ২০ হাজার জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ করতে তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১২,৯২০ জনকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বর্তমানে ২৫,৯২১ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে, যাদের মধ্যে ২৩,৪১৯ জন পুরুষ এবং ২,৫০২ জন নারী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে সতর্ক করেছে যে, অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তাকারীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সহায়তাকারীর যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে প্রায় সাড়ে তিন কোটি মানুষের বসবাস, যার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রায়ই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান ও আটকের খবর প্রকাশিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি