ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
র্যাবসহ পুলিশের গুরুত্বপূর্ণ ৩ ইউনিটে নতুন প্রধান নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের তিনটি গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বিশেষ শাখার (এসবি) প্রধান পদে এই পরিবর্তন আজ সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপ-সচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনের বিবরণে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আখতার হোসেন চৌধুরীকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করে র্যাবের প্রধান হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসাহেদ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. হেলাল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে এপিবিএন-এর অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ (ডিআইজি) হাসান মোহাম্মদ শওকত আলীকে সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এই পদায়নের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিটগুলোর নেতৃত্বে নতুন শক্তি যোগ হয়েছে এবং প্রশাসনিক কাঠামোতে সামঞ্জস্য আনা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ