ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নতুন ডিসি পেল ৬ জেলা
দেশের ছয় জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন নিয়োগ পাওয়া জেলাগুলো হলো: পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।পটুয়াখালীর বর্তমান ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।
মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজ এখন থেকে দায়িত্ব পালন করবেন কুড়িগ্রামে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান হয়েছেন নেত্রকোণার ডিসি।
এছাড়া কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এই রদবদল প্রশাসনিক কাঠামোর পুনর্বিন্যাস এবং বিভিন্ন জেলায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে নিয়মিত চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর