ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জুলাই বিপ্লব: আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ
জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য আয়োজিত মাসব্যাপী বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সাভারের বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
ক্যাম্পে আর্চারি, টেবিল টেনিস ও শ্যুটিং এই তিনটি ক্রীড়া বিভাগে নির্বাচিত ১১ জনকে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হয়। অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম উপস্থিত থেকে জুলাই যোদ্ধাদের হাতে সনদ প্রদান করেন।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা মো. দেলোয়ার হোসেন জুলাই ২৪-এর স্মৃতি তুলে ধরে বলেন, বিকেএসপির প্রশিক্ষণ তাকে আত্মবিশ্বাসী করেছে এবং ভবিষ্যৎ জীবন গড়ার অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
জুলাই বিপ্লবের শহীদ জননী ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান বলেন, বিকেএসপির এক মাসের প্রশিক্ষণে তরুণরা নতুন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, যা তাদের সমাজে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে। এ সময় তার সঙ্গে ছিলেন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তি।
বিকেএসপির মহাপরিচালক তার বক্তব্যে উল্লেখ করেন, জুলাই ২৪-এর যোদ্ধারা সাহসিকতার সঙ্গে সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছেন। আহতদের প্রশিক্ষণের সুযোগ দিতে পেরে বিকেএসপি পরিবার নিজেদের সৌভাগ্যবান মনে করছে। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের উপস্থিতি নিয়মিত প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করবে এবং তিনি তাদের বিকেএসপির অ্যাম্বাসেডর হিসেবে অভিহিত করেন।
তিনি আরও জানান, উন্নত প্রশিক্ষণ শেষে জুলাই যোদ্ধারা প্যারা ও স্পেশাল অলিম্পিক-সহ বিশ্ব আসরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সমাজ পরিবর্তনের সংগ্রামের বার্তা বিশ্বে ছড়িয়ে দিতে পারবেন। পাশাপাশি তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে সারাবছর কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি