ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
নির্বাচন ও পরীক্ষা—কোনোটিই যেন সাংঘর্ষিক না হয় : সাদিক কায়েম
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে ডাকসুর ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ বজায় রেখে ডাকসু নির্বাচন আয়োজন এবং পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণের জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে নির্বাচন ও পরীক্ষা—কোনোটিই একে অপরের সাথে সাংঘর্ষিক না হয়।
আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা জানান। তার আগে আজ এক সংবাদ সম্মেলনে পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বরের পর পিছিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন। এ নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলতে দেখা যায় শিক্ষার্থীদের।
ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি লিখেন, শিক্ষার পরিবেশ সমুন্নত রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক স্বার্থ রক্ষা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। একই সময়ে ডাকসু নির্বাচন ও পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ও মনোযোগে যেন কোনো ব্যাঘাত না ঘটে—এ বিষয়ে আমাদের দৃষ্টি দেওয়া জরুরি।
তিনি আরও বলেন, নির্বাচনের কারণে কিছু বিভাগের শিক্ষার্থী পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছে, আবার অনেকে পরীক্ষা যথাসময়ে আয়োজনের পক্ষে। আমরা চাই, ডাকসু নির্বাচনের কার্যক্রম কোনোভাবেই পরীক্ষার উপর প্রভাব না ফেলুক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু