ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচন কমিশনে হাতাহাতি, রুমিন ফারহানাকে সারজিসের কটাক্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নির্ধারণী শুনানিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে বলেছেন, "টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেওয়া যায়। কাজ দিয়ে প্রকাশ পায়- কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে।"
রোববার (২৪ আগস্ট) নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নিয়ে শুনানি চলাকালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, ব্যারিস্টার রুমিন ফারহানার কর্মীরা এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটি দেখেও রুমিন ফারহানা না দেখার ভান করেন।
সারজিস তার পোস্টে নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, "ইসির ভেতরেই যদি একজন শীর্ষ নেতার নিরাপত্তা নিশ্চিত না করা যায় তাহলে এই অথর্ব ইসি কীভাবে সারাদেশে অন্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে? সুষ্ঠু ভোট সম্পন্ন করবে?" তিনি প্রশ্ন রাখেন, বিএনপি কি আবারও 'জোর যার মুলুক তার' নীতিতে ফিরতে চায়?
এদিকে, অভিযোগের বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে জানান, তাকে প্রথমে ধাক্কা দেওয়া হয়েছিল এবং এর প্রতিক্রিয়ায় তার সমর্থকরা জবাব দিয়েছে। তিনি প্রতিপক্ষের আচরণকে ‘গুন্ডামি’ বলে আখ্যায়িত করে বলেন, "১৫ বছর যা হয়নি তা আজ হয়েছে, যাদের জন্য লড়েছি তারা এখন ধাক্কা দেয়।"
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের উপস্থিতিতেই এই হাতাহাতির ঘটনাটি ঘটে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি