ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জুলাই সনদ’ নিয়ে সরব ২৬ দল
‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ নিয়ে এখন পর্যন্ত ২৬টি রাজনৈতিক দল তাদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য ২৫তম ও ২৬তম দল হিসেবে তাদের মতামত জমা দেয়। এর আগে ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যার মধ্যে ২৪টি দল মতামত দিয়েছিল।
মতামত জমা দেওয়া দলগুলোর মধ্যে রয়েছে—বিএনপি, জামায়াতে ইসলামী, গণফোরাম, জেএসডি, এলডিপি, এবি পার্টি, খেলাফত মজলিস, সিপিবি, বাসদ, জাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, লেবার পার্টি, নেজামে ইসলাম পার্টিসহ বিভিন্ন ছোট-বড় দল।
তবে এখনো চারটি দল—গণঅধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট—তাদের মতামত জমা দেয়নি।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত মতামত যাচাই-বাছাই করে তা চূড়ান্ত প্রতিবেদনে যুক্ত করা হবে এবং তা জাতীয় পর্যায়ে প্রকাশ করা হবে।সূত্র: বাসস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি