ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
"ক্ষমা চাওয়াসহ ৩ ইস্যুতে একমত, দারকে প্রত্যাখ্যান ঢাকার"
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ তিনটি অমীমাংসিত বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তান একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে ৭১’র ইস্যু দুইবার সমাধান হয়েছে বলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের দাবি প্রত্যাখ্যান করেছে ঢাকা।
রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।তিনি বলেন, “পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় দুই দেশ। তবে ৫৪ বছরের পুরোনো সমস্যাগুলো একদিনে সমাধান সম্ভব নয়।”
অন্যদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি এবং ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মাধ্যমে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হয়ে গেছে।
তবে এই দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট জানান, গণহত্যার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত ওই ইস্যুকে সমাধান হয়েছে বলা যায় না।তিনি আরও জানান, সম্পর্ক উন্নয়নে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সমঝোতার জন্য ইতিবাচক অগ্রগতি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি