ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ, থাকছে আরও যেসব সুবিধা
ভ্রমণপিপাসুদের জন্য আকর্ষণীয় দেশ মালয়েশিয়া এবার বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিক শর্তসাপেক্ষে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
মালয়েশিয়ার পারমানেন্ট রেসিডেন্সি (পিআর) বা স্থায়ী বাসিন্দা অনুমতি একজন বিদেশিকে দেশটিতে বসবাস, কাজ এবং পড়াশোনার সুযোগ দেয়। যদিও এটি নাগরিকত্বের সমান অধিকার দেয় না তবে অস্থায়ী ভিসাধারীদের তুলনায় অনেক বেশি স্বাধীনতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং ব্যবসায়িক সুযোগ-সুবিধা প্রদান করে।
রেসিডেন্স পাসের মূল ক্যাটাগরি:
ক্যাটাগরি ৩: মালয়েশিয়ার নাগরিকের সঙ্গে পারিবারিক সম্পর্ক যেমন স্বামী/স্ত্রী, ১৮ বছরের কম বয়সি সন্তান, মা-বাবা বা শ্বশুর/শাশুড়ি। ক্যাটাগরি ৪: মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার সঙ্গে পারিবারিক সম্পর্ক যেমন স্বামী/স্ত্রী বা ১৮ বছরের কম বয়সি সন্তান। ক্যাটাগরি ৫: প্রাক্তন মালয়েশিয়ান নাগরিক যারা স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করেছেন বা যার নাগরিকত্ব বাতিল হয়েছে।
আবেদনের শর্তাবলি: পাসপোর্ট কমপক্ষে ৬ মাস মেয়াদী হতে হবে। বৈধ দীর্ঘমেয়াদি পাসধারী হতে হবে।ক্যাটাগরি ৩-এর জন্য মালয়েশিয়ায় ৩ বছর, ক্যাটাগরি ৪-এর জন্য ৫ বছর বসবাস করতে হবে। আবেদন ২১ বছর বা তার বেশি বয়সি মালয়েশিয়ান নাগরিক দ্বারা স্পনসর হতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিসে জমা দিতে হবে। আবেদন ফি: পাঁচ বছরের জন্য ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত (~বাংলাদেশি ১৪,৩৪৬ টাকা)।
পিআর পাসধারীরা অন্য কোনো পাসে রূপান্তর ছাড়াই মালয়েশিয়ায় কাজ, পড়াশোনা ও ব্যবসা করতে পারবেন, তবে স্থানীয় কর্তৃপক্ষের শর্তাবলি মানতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল