ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় বিভিন্ন রাজ্যে কনস্যুলেট স্থাপনের দাবি প্রবাসীদের
ডুয়া ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে কনস্যুলেট স্থাপনের মাধ্যমে সেবা বাড়ানোর দাবি জানিয়েছে প্রবাসীরা।
বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার মালয়েশিয়া আগমন উপলক্ষে বুধবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে এক আলোচনা সভায় এ দাবি তুলে ধরে তারা।
বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া এই আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়ালালামপুরে অবস্থিত ৬০ থেকে ৭০ জন কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে প্রায় ১৫ লাখ প্রবাসীর এ শ্রমবাজারে সেবা দেওয়া হচ্ছে। পেনাং, জহুর, পাহাংসহ বাংলাদেশি অধ্যুষিত রাজ্যগুলোয় কনস্যুলেট স্থাপন করলে প্রবাসীরা দারুণভাবে উপকৃত হবে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘৫ আগস্ট পটপরিবর্তনে প্রবাসীদের দারুণ ভূমিকা রয়েছে। মুখে মুখে নয়, প্রবাসীদের পাসপোর্টসহ অন্যান্য সেবাপ্রাপ্তি সহজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
তিনি বলেন, ‘গেল ১৫ বছরে সাংবাদিকতাকে জাদুঘরে পাঠানো হয়েছিল। সেই পরিস্থিতি থেকে দেশ ও প্রবাসের সকল সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানাই আমি।’
সাংবাদিকদের ব্যাংকে কোটি টাকা পাওয়া প্রসঙ্গে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব সভাপতি বলেন, ‘সাংবাদিক পরিচয় দিয়ে যারা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের অবস্থান এখন কাশিমপুর কারাগারে।’
বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন কমিউনিটি নেতা মোহাম্মদ মোশারফ হোসেন, তালহা মাহমুদ, মির্জা সালাউদ্দিন, অধ্যাপক আব্দুর রহমান, কমিউনিটি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক প্রচার সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, সদস্য আশরাফুল মামুন ও ছাত্র প্রতিনিধি বশির ইবনে জাফর।
কমিউনিটি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় এসময় আরও বক্তব্য দেন ব্যবসায়ী মো. জাবেদ ও আইটিভি পরিচালক মইনুল ইসলাম তুন।
এসময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কাজী সালাউদ্দিন, নুরে সিদ্দীকী সুমন, মোহাম্মদ আরিফ ও আসাদুজ্জামান খান মাসুমসহ অনেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ