ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
হোয়াটসঅ্যাপের ফোনকলে আসছে নতুন দুই ফিচার
ব্যবহারকারীদের ফোনকলের অভিজ্ঞতা আরও উন্নত করতে দুটি নতুন ও দরকারি সুবিধা চালু করতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এখন থেকে ব্যবহারকারীরা কোনো কল ধরতে না পারলে সরাসরি ‘ভয়েস মেইল’ পাঠানোর সুযোগ পাবেন এবং মিসড কলের জন্য ‘রিমাইন্ডার’ পাবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, নতুন ‘ভয়েস মেইল’ সুবিধার ফলে কেউ আপনার কল রিসিভ না করলে স্ক্রিনেই ভয়েস মেসেজ রেকর্ড করার একটি বাটন চলে আসবে। ‘কল এগেইন’ এবং ‘ক্যানসেল’ বাটনের মাঝখানে থাকা এই অপশনে ক্লিক করে সহজেই বার্তা রেকর্ড করে পাঠানো যাবে। প্রাপক তার সুবিধামতো সময়ে সেটি শুনে নিতে পারবেন। বর্তমানে ভয়েস মেসেজ পাঠাতে হলে চ্যাট স্ক্রিনে গিয়ে আলাদাভাবে রেকর্ড করতে হয়, কিন্তু নতুন এই ফিচারটি সরাসরি কল স্ক্রিনের সঙ্গেই যুক্ত থাকবে।
এর পাশাপাশি, ব্যস্ততার কারণে ভুলে যাওয়া মিসড কলের সমস্যা সমাধানে আসছে ‘মিসড কল রিমাইন্ডার’ ফিচার। এটি ব্যবহারকারীকে নির্দিষ্ট সময় পর পর মনে করিয়ে দেবে যে তার একটি কল ধরা হয়নি, ফলে পরে সুবিধামতো সময়ে যোগাযোগ করা সহজ হবে।
আপাতত হোয়াটসঅ্যাপের সর্বশেষ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে এই দুটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)