ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোটারদের উদ্দীপনায় আশাবাদী ইইউ পর্যবেক্ষক প্রধান
নিজস্ব প্রতিবেদক: ভোটগ্রহণের মধ্যদুপুর পর্যন্ত ভোটারদের উপস্থিতি ও আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। সংস্থাটির মতে, এখন পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে নাগরিকদের অংশগ্রহণে উৎসাহজনক চিত্র পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র ঘুরে দেখার পর সাংবাদিকদের এ কথা জানান ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
তিনি বলেন, ইইউ একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে। সারাদেশে নিয়োজিত পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিয়মিত তথ্য ও প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
ইভার্স ইজাবস আরও বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পুরোপুরি নিরপেক্ষভাবে কাজ করছে এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত নয়। তাদের একমাত্র দায়িত্ব হচ্ছে ভোটের সার্বিক প্রক্রিয়া পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা।
তিনি জানান, বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভোটে অংশ নেওয়ার আগ্রহ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পাশাপাশি এবারের নির্বাচনকে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হিসেবে প্রত্যাশা করছেন ভোটাররাও।
তিনি আরও বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পক্ষ থেকে একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে নির্বাচনের সার্বিক পরিচালনা ও পরিস্থিতির মূল্যায়ন তুলে ধরা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ