ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন বাড়ানোর সেরা কৌশল
এখন শুধুমাত্র ফেসবুক পেজ থেকেই নয়, ব্যক্তিগত প্রোফাইল থেকেও যে কেউ আয় করতে পারবেন। ফেসবুক মনিটাইজেশন ফিচারের মাধ্যমে এটি সম্ভব।
ফেসবুক মনিটাইজেশন বিশেষজ্ঞ ও ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ আরিফুল ইসলাম বলেন, ফেসবুকে কিছু ধরনের কনটেন্ট দ্রুত ভাইরাল হয় এবং তখন মনিটাইজেশন সুযোগও বাড়ে। শিক্ষামূলক কনটেন্ট খুবই জনপ্রিয়। টিউটোরিয়াল, অজানা তথ্য বা কোনো বিষয়ে জ্ঞানভিত্তিক ভিডিও বা পোস্ট দ্রুত ভিউ পায়। কমেডি, ম্যাজিক, গান বা সংক্ষিপ্ত নাটকও দর্শকের মনোযোগ আকর্ষণ করে। এছাড়া লাইফস্টাইল বা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করাও কার্যকর।
আরিফুল ইসলাম বলেন, দৈনন্দিন জীবনযাত্রা, ভ্রমণ বা মজার কোনো অভিজ্ঞতা শেয়ার করলে দর্শক সহজেই সংযুক্ত হতে পারে। সুন্দর এডিটিং এবং উচ্চ রেজল্যুশনের ভিডিও ও ছবি দর্শকদের আকর্ষণ করে। তবে ঝাপসা বা নিম্নমানের কনটেন্ট এড়িয়ে চলা উচিত। এছাড়া বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলো ট্রেন্ডে আছে, সেই অনুযায়ী কনটেন্ট তৈরি করলে দ্রুত ভিউ বাড়ানো সম্ভব।
তিনি বলেন, এ সুবিধা পাওয়ার জন্য প্রথমে প্রফেশনাল মোড চালু করতে হবে। এটি চালু করলে প্রোফাইল একটি পাবলিক পেজের মতো কাজ করবে। প্রফেশনাল মোড চালু করতে প্রোফাইল পিকচারের নিচে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন।
সেখানে আপনি টার্ন অন প্রফেশনাল মোড (Turn on Professional Mode) অপশনটি দেখতে পাবেন। এটি চালু করার পর আপনার প্রোফাইলটি পাবলিক পেজে রূপান্তরিত হবে। আপনার ফলোয়ারের সংখ্যা ও এনগেজমেন্ট–সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখতে পাবেন। প্রফেশনাল মোড চালু করার পর আপনি বিভিন্ন মনিটাইজেশন টুলের জন্য আবেদন করতে পারবেন। ফেসবুক প্রোফাইল অ্যাকটিভিটির ওপর নির্ভর করে ফেসবুক কর্তৃপক্ষ কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করে।
সবশেষে তিনি বলেন, মনিটাইজেশন শুরুর পর আয় বাড়াতে হলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। প্রতিদিন বা নিয়মিত বিরতিতে কনটেন্ট আপলোড করুন। আপনার কনটেন্টের মান যত ভালো হবে, তত বেশি ব্যবহারকারী আপনার কনটেন্টের প্রতি আগ্রহী হয়ে উঠবে। লাইভ ভিডিওর মাধ্যমে দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ
- ঢাবির শিক্ষার্থী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা