ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাটাই দখলের হয়ে গেছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, দেশের সমগ্র রাষ্ট্রীয় ব্যবস্থাটাই দখলের কবলে পড়েছে। তিনি অভিযোগ করেন, সংসদ সদস্যরা আইন প্রণয়নের মতো নিজেদের মূল কাজ ছেড়ে উপজেলা চেয়ারম্যানদের কার্যপরিধি দখল করে নিচ্ছেন, যা তাদের কাজ নয়।
শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘অর্পণ আলোক সংঘ’ আয়োজিত ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন করা, কিন্তু তারা এখন রাস্তাঘাট ও ভবন উন্নয়ন এমনকি গাড়ি কেনার মতো বিষয়েও হস্তক্ষেপ করছেন। এর মধ্য দিয়ে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাটাই একটা দখলের সিস্টেমে পরিণত হয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা যখন একটি প্রগতিশীল সমাজ ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তখন দেখা যাচ্ছে ভিন্ন চিন্তার মাধ্যমে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার এবং উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।"
সাবেক আওয়ামী লীগ সরকারের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সমালোচনা করে তিনি বলেন, "বিগত ১৫ বছরে তারা দেশকে সর্বস্বান্ত করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই বিপুল ক্ষতি মাত্র দেড় বছরে পূরণ করা সম্ভব হবে, এমনটা ভাবা ঠিক নয়।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি