ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে মাঠে নামছে সাড়ে ৬ লাখ আনসার সদস্য
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সারাদেশে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি জানান, এই বিশাল দায়িত্ব পালনের জন্য নতুন করে ১ লাখ ৮০ হাজার সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের আনসার একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মহাপরিচালক বলেন, নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এর ফলে যেকোনো স্থানে নাশকতার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
আনসার সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ বলেন, "আনসার বাহিনীকে আরও শক্তিশালী করতে সব সদস্যের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। যারা প্রশিক্ষণে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে, তারাই বাহিনীতে সেবা দেওয়ার সুযোগ পাবে।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম এবং একাডেমির কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি