ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
পিআর পদ্ধতি ঘিরে সাবেক এমপি নিলোফার মনির তীর্যক মন্তব্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির আকস্মিক অন্তর্ভুক্তিকে "উড়ে এসে জুড়ে বসা" বলে আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন, এই পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি করে রাজনৈতিক উত্তেজনা তৈরি এবং সময়ক্ষেপণ করার চেষ্টা চলছে।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
নিলুফার চৌধুরী মনি বলেন, “যখন নির্বাচনী সংস্কারের আলোচনা শুরু হয়, তখন পিআর পদ্ধতির কোনো উল্লেখ ছিল না। এখন হঠাৎ করে এটি ঢুকিয়ে দেওয়া হয়েছে।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “তারা মনে করছে, বিএনপিসহ অনেক রাজনৈতিক দল এটা মেনে নেবে না, আর এই ইস্যু নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করা যাবে। এটি আসলে সময়ক্ষেপণের চেষ্টা ছাড়া আর কিছুই নয়।”
দেশের রাজনৈতিক ইতিহাসের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “বাংলাদেশ গত ৫৪ বছর ধরেই বিভিন্ন ধকলের মধ্য দিয়ে চলছে। এক-এগারো, এরশাদের শাসন, বর্তমান শাসন— প্রতিবারই গণতন্ত্রকে পেছনে ফেলে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের ছায়া পড়েছে।” তিনি রাজনৈতিক দলগুলোকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এড়িয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নিলুফার চৌধুরী বলেন, “আপনারা যদি কাদা ছোড়াছুড়ি বন্ধ না করেন, তাহলে দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়তে পারে। সেনাপ্রধান যেমন সতর্ক করেছিলেন, আমিও সেটাই বলছি।”
নির্বাচনী সংস্কার প্রস্তাবনার বিষয়ে তিনি উল্লেখ করেন, ছয় শতাধিক সংস্কার প্রস্তাবের বেশিরভাগই বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল গ্রহণ করেছে। যে কয়েকটি বিষয়ে দ্বিমত রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন। তবে তার মতে, “গণভোট বা পিআর পদ্ধতির মতো প্রস্তাবনা দিয়ে বাড়াবাড়ি করলে জনসাধারণের মধ্যে অস্বস্তি তৈরি হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য জীবন দেয়, কিন্তু অযথা বাড়াবাড়ি বরদাশত করে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)