ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
ব্যালট বাক্স দখলের দিন শেষ, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যারা ব্যালট বাক্স দখল করে বা অস্ত্র দিয়ে নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন, তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "তারা ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেনি। এবার তারা ফাঁদ দেখবে।" কোনো কেন্দ্রে অনিয়ম প্রমাণিত হলে সম্পূর্ণ কেন্দ্রের ভোট বাতিল করা হবে।
শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (আরপিএটিসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, দেশের এক ক্রান্তিকালে তিনি দায়িত্ব নিয়েছেন এবং এই নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি বলেন, "আমরা গণতন্ত্রের পথে হাঁটব নাকি, অন্য পথে হাঁটব। এটা নির্ধারিত হবে এই নির্বাচন থেকে।" নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা প্রভাবিত নয় এবং কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চায় না বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে। ভোটার তালিকা হালনাগাদের কাজ প্রায় সম্পন্ন হয়েছে, যেখানে ৭৭ হাজারের বেশি কর্মী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছে, মৃত ভোটারদের বাদ দিয়েছে এবং নতুন যোগ্য ভোটারদের তালিকাভুক্ত করেছে।
নির্বাচনী পদ্ধতি নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে সিইসি বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সংবিধানে নেই, তাই সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নির্বাচন কমিশনের নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে আলোচনা চলতে পারে, তবে আইন পরিবর্তন হলেই কেবল তা বিবেচনা করা সম্ভব। তিনি আরও জানান, নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে না রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।
সরকারের চাপ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত তাকে কোনো চাপ দেওয়া হয়নি এবং চাপ দেওয়া হলে তিনি চেয়ারে থাকবেন না, পদত্যাগ করবেন।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, দলটির রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ এবং তাদের বিচার চলছে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)