ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ নিয়ে সুখবর
সাম্প্রতিক সময়ে ব্রডকাস্টার না পাওয়ায় জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচার হয়েছিল কেবল রাষ্ট্রায়ত্ত চ্যানেল বিটিভিতে। তবে এবার বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ ঘিরে মিলেছে সুখবর। টিভি ও অনলাইন—দুই মাধ্যমেই সরাসরি দেখা যাবে আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজ।
এশিয়া কাপের আগে হওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন সবাই। টি-টোয়েন্টি দলের বর্তমান ফর্ম বিবেচনায় সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।
জানা গেছে, সিরিজটির সম্প্রচার সত্ত্ব পেয়েছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস। টেলিভিশনের পাশাপাশি তাদের ওয়েবসাইট ও অ্যাপে অনলাইনেও খেলা সরাসরি সম্প্রচার করা হবে।
এদিকে নেদারল্যান্ডস সিরিজের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বিসিবি। সবচেয়ে বড় চমক নুরুল হাসান সোহানকে দলে ফেরা। প্রায় তিন বছর পর তিনি ফিরলেন জাতীয় টি-টোয়েন্টি দলে। শেষবার ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি।
বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে