ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও ঢাকা থেকে ছাড়ার ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর রেলস্টেশনের আউটার সিগনালের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। জানা গেছে, ট্রেনটির প্রথম দিকের তিন নম্বর (৭০৬৩) কোচ লাইনের বাইরে চলে যায়।
ঘটনার পর লাইনচ্যুত কোচের সামনের অংশ ক্যান্টনমেন্ট স্টেশনে এবং পেছনের অংশ টঙ্গি রেলওয়ে স্টেশনে সরিয়ে নেওয়া হয়। এর মাধ্যমে সেকশন ক্লিয়ার করা হয়েছে।
এ ছাড়া ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। সেটি ক্যান্টনমেন্ট স্টেশনে শান্টিং শেষে উদ্ধারে কাজ শুরু করবে। পরে সব কোচ ঢাকায় এনে শান্টিং করার পর যমুনা এক্সপ্রেস পুনরায় চালানো হবে।
তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। লাইনচ্যুতির কারণে ঢাকায় প্রবেশে বিলম্ব হচ্ছে যদিও ঢাকা থেকে ট্রেন যথাসময়ে ছেড়ে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা