ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সূচক বাড়লেও কমেছে সাড়ে ৩ হাজার কোটি টাকার মূলধন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও বাজার মূলধনে বড় ধস নেমেছে। সপ্তাহের ব্যবধানে মূলধন কমেছে প্রায় ৩ হাজার ৫০২ কোটি টাকা। বিষয়টি উঠে এসেছে সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদনে।
সপ্তাহ শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকায়। এর আগের সপ্তাহে যা ছিল ৭ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে মূলধন কমেছে প্রায় ০.৪৯ শতাংশ।
মূলধনের এমন পতনের বিপরীতে সূচকে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪.৭১ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ। একই সময়ে ডিএসই-৩০ বেড়েছে ১৫.৬২ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ এবং ডিএসইএস বেড়েছে ১৭.১৭ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ।
লেনদেনের দিক থেকেও গত সপ্তাহ ছিল উজ্জ্বল। পুরো সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকার, যা আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৮৯ কোটি ৭৫ লাখ টাকা বেশি। কার্যদিবসপ্রতি গড়ে লেনদেন দাঁড়িয়েছে ৯০৭ কোটি ১৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৩১.৬২ শতাংশ বেশি।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বৃদ্ধি পেলেও লেনদেনে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। সপ্তাহ শেষে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়ে দাঁড়িয়েছে ১৫০২৪.৯৪ পয়েন্ট এবং সিএসসিএক্স হয়েছে ৯২১৮.২১ পয়েন্ট। এতে যথাক্রমে ০.৪৩ শতাংশ ও ০.৩০ শতাংশ বৃদ্ধি হয়েছে।
এছাড়া সিএসইর অন্যান্য সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ বেড়েছে ০.৩৮ শতাংশ, সিএসআই বেড়েছে ১.২৪ শতাংশ। তবে সিএসই-৫০ সূচক কমেছে ০.৭২ শতাংশ।
এদিকে, সিএসইতে লেনদেনে দেখা গেছে ভিন্নচিত্র। পুরো সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৮৭ লাখ টাকার, যা আগের সপ্তাহের ৭৫ কোটি ৭৮ লাখ টাকার তুলনায় ৬ কোটি ৯১ লাখ টাকা কম। সপ্তাহজুড়ে ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)