ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জাপানে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা শুরু
প্রবাসীদের জন্য সরকার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজ করেছে। জাপানে বসবাস করা বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করা হয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে এ সেবা চালুর মধ্য দিয়ে প্রবাসীদের জন্য নানা সরকারি সেবায় প্রবেশাধিকার সহজ করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দূতাবাসে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করেন।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বহু প্রবাসী বাংলাদেশির এনআইডি না থাকায় এতদিন তারা দেশে বিভিন্ন সরকারি সেবা গ্রহণে সমস্যায় ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে জাপানে থাকা প্রবাসীরা এখন দূতাবাস থেকে সরাসরি এনআইডি সংক্রান্ত সেবা নিতে পারবেন।
আখতার আহমেদ জানান, প্রবাসী বাংলাদেশিরা যাতে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দিতে পারেন, সে বিষয়েও নির্বাচন কমিশন কাজ করছে।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের দাবি ছিল জাপানে এনআইডি সেবা চালুর। অবশেষে এই সেবা চালু হওয়ায় তাদের দাবি পূরণ হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ