ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে যা বললো অন্তর্বর্তী সরকার
অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা ভাষণ গণমাধ্যমে সম্প্রচার ও প্রচারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং অমান্যকারী গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কঠোর নির্দেশনা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, "ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিও বা বক্তব্য বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলোতে প্রচার করা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন।" এতে আরও উল্লেখ করা হয়, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত এই নেত্রীর ঘৃণা ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল।
সরকার দুঃখ প্রকাশ করে জানায়, "কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।" বিবৃতিতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত গণমাধ্যমগুলোকে সতর্ক করে দিয়ে বলা হয়, ভবিষ্যতে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে এবং তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইন অনুসারে, দলের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচারকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার ও জবাবদিহির ভিত্তিতে দেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার বক্তব্য দেশে অস্থিতিশীলতা তৈরি এবং সহিংসতা উসকে দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়। তাই এ ধরনের বক্তব্য প্রচার থেকে বিরত থেকে দায়িত্বশীলতা পালনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)