ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠক ফের ঢাকায় ২৫-২৮ আগস্ট
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের দ্বিবার্ষিক বৈঠকের পরবর্তী পর্ব আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (২২ আগস্ট) বিএসএফ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে। এ বৈঠকে বিএসএফের প্রতিনিধিত্ব করবেন মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী এবং বিজিবির প্রতিনিধিত্ব করবেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সরকারি সূত্র জানায়, এই সম্মেলনে সীমান্তপারের অপরাধ দমন, বেড়া নির্মাণ, সীমান্ত পরিকাঠামো, কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান (সিবিএমপি) এবং কনফিডেন্স বিল্ডিং মেজার্স (সিবিএমএস) কার্যকরভাবে বাস্তবায়নের যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হবে।
দুটি দেশের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সম্মেলন প্রতি ছয় মাস অন্তর অনুষ্ঠিত হয়। সীমান্ত কর্তৃপক্ষ সম্পর্কিত ভারত-বাংলাদেশ যৌথ নির্দেশিকা (১৯৭৫) অনুসারে প্রশাসনিক বিষয় সমাধানের জন্য উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার সুপারিশ করা হয়েছে। প্রথম বৈঠক হয়েছিল ১৯৭৫ সালের ডিসেম্বরে এবং এরপর ১৯৯৩ সালে স্বরাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার পর বছরে দুবার মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি