ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
১১ বছরের কারাভোগের পর মুক্তি পেলেন সেই ফারাবী
জনপ্রিয় ইসলামী লেখক ও ব্লগার শফিউর রহমান ফারাবী দীর্ঘ ১১ বছরের কারাভোগের পর আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
এর আগে গত ৩১ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ—বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বে—ফারাবীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
ফারাবী ২০২১ সালে বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট ২০২২ সালের ৪ আগস্ট তার আপিল শুনানির জন্য গ্রহণ করে। আদালতের কার্যতালিকায় আজ তার জামিন বিষয়ক শুনানি ১৭৯ নম্বর ক্রমিকে অনুষ্ঠিত হয়।
শুনানিতে ফারাবীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক অভিজিৎ রায়ের পুত্রকে। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হন। এ ঘটনায় অধ্যাপক অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ৬ আগস্ট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ থেকে ২৮ জন সাক্ষী আদালতে হাজির হন।
২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, অন্য পাঁচজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। ফারাবী একই বছরের মধ্যে হাইকোর্টে আপিল করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’