ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ড. ইউনূসের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে টম অ্যান্ড্রুজের সাক্ষাৎ
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ। সাম্প্রতিক এক সৌজন্য সাক্ষাতে তারা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সাক্ষাতে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে ড. ইউনূসের অব্যাহত ভূমিকার প্রশংসা করে অ্যান্ড্রুজ বলেন, এই সংকটকে বৈশ্বিক অগ্রাধিকারে তুলে ধরতে তার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
আলোচনায় উঠে আসে জাতিসংঘ সদরদপ্তরে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের কথাও, যা ড. ইউনূসের উদ্যোগে আয়োজিত হচ্ছে। অ্যান্ড্রুজ বলেন, এ ধরনের সম্মেলন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে।
ইউক্রেন–রাশিয়া আলোচনায় পুতিনের কঠোর শর্তইউক্রেন–রাশিয়া আলোচনায় পুতিনের কঠোর শর্ত
এ সময় ড. ইউনূস আশঙ্কা প্রকাশ করেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তাদের মৌলিক সেবা—বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে—প্রত্যক্ষ প্রভাব পড়ছে। তিনি পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে অ্যান্ড্রুজকে প্রয়োজনীয় ভূমিকা রাখার অনুরোধ জানান।
অ্যান্ড্রুজ বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, সংকট নিরসনে ঢাকা বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যে সক্রিয়তা দেখিয়েছে, তা প্রশংসনীয়। তবে তিনি হতাশা প্রকাশ করে উল্লেখ করেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তনের পরিবেশ তৈরির জাতিসংঘ প্রচেষ্টা এখনো ফলপ্রসূ হয়নি—বিভিন্ন প্রতিকূল প্রচারণা ও রাজনৈতিক জটিলতায় এই উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে।
তবুও অ্যান্ড্রুজ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এই জটিল সংকটের একটি স্থায়ী সমাধান আসবে, এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশের নেতৃত্ব গুরুত্বপূর্ণ থাকবে।
উল্লেখ্য, রোহিঙ্গা সংকটের অষ্টম বর্ষপূর্তিকে সামনে রেখে ২৫ আগস্ট কক্সবাজারে একটি স্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে টম অ্যান্ড্রুজ অংশ নেবেন এবং ড. ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি