ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
থাই প্রধানমন্ত্রীর ফাঁস অডিও, রুদ্ধশ্বাস রায় আজ
থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা (৩৯) আজ শুক্রবার আদালতের রায়ের মুখোমুখি হচ্ছেন। আদালত স্থায়ীভাবে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেবেন কি না, সেই সিদ্ধান্তই আজ জানানো হবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপির বরাতে।
গতকাল বৃহস্পতিবার, কম্বোডিয়ার সাথে সীমান্ত বিরোধ মোকাবিলায় দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে আদালতে সাক্ষ্য দেন পেতংতার্ন। অভিযোগ রয়েছে, তিনি কম্বোডিয়ার সাবেক নেতা হুনসেনের সঙ্গে এক ফোনালাপে দেশের স্বার্থরক্ষা না করে আপসমূলক অবস্থান নিয়েছিলেন। ওই ফোনালাপের অডিও অনলাইনে ফাঁস হলে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এরপর আদালতে তাঁর বরখাস্তের দাবিতে একটি আবেদন জমা পড়ে।
পরিস্থিতি বিবেচনায় গত মাসে আদালত তাঁকে সাময়িকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন এবং বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দেন।
পেতংতার্ন সিনাওয়াত্রা থাইল্যান্ডের সাবেক বিতর্কিত প্রধানমন্ত্রী ও ধনকুবের ব্যবসায়ী থাকসিন সিনাওয়াত্রার কন্যা। রয়টার্স জানিয়েছে, আজকের রায়ের মধ্য দিয়ে সিনাওয়াত্রা পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ একটি বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই রায় থাইল্যান্ডে নতুন নির্বাচন আয়োজনের পথ তৈরি করতে পারে, তবে একইসঙ্গে দেশের অর্থনৈতিক অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কাও রয়েছে।
উল্লেখ্য, গত বছরও এ ধরনের একটি নৈতিকতার মামলায় থাইল্যান্ডের এক প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছিল আদালত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ