ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
একাত্তরের চেতনাকে ভুলিয়ে দেওয়ার প্রচ্ছন্ন ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে একাত্তরের চেতনাকে ভুলিয়ে দেওয়ার একটি প্রচ্ছন্ন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "১৯৭১ সাল আমাদের একটি স্বাধীন দেশ ও সত্ত্বা দিয়েছে। আবার ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। এই দুটি ঘটনাই সত্য। কিন্তু আজ একাত্তরকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে, যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।" তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে উল্লেখ করেন।
দেশের সম্পদ লুটপাট ও পাচারের অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, "বিগত ১৫ বছর যারা শাসন করেছে, তারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। প্রায় ৮৮ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে।"
নিজের সাম্প্রতিক ব্যাংকক সফরের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, "সেখানে শুনলাম, অভিজাত এলাকাগুলোতে বাড়ি ভাড়ার ধুম পড়েছে এবং আওয়ামী লীগের বিতাড়িত নেতারাই এসব বাড়ি ভাড়া করছেন। তারা দুই-তিন কোটি টাকা দামের গাড়ি কিনছেন। এই টাকা দেশের মানুষের পাচার হওয়া টাকা।"
মির্জা ফখরুল আরও বলেন, দেশের অর্থনীতি এমন এক করুণ অবস্থায় পৌঁছেছে যে, ভবিষ্যতে নতুন কোনো সরকার এসে দেশ পরিচালনার জন্য কোষাগারে অর্থ পাবে কিনা তা নিয়ে অর্থনীতিবিদরা সন্দিহান।
বিভক্তির রাজনীতি পরিহার করে দেশের অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির লক্ষ্য একটি অসাম্প্রদায়িক ‘রেইনবো নেশন’ বা রামধনু জাতি প্রতিষ্ঠা করা।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খানসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি