ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
২৫ আগস্টের মধ্যে ব্যালট বক্সের হিসাব চেয়েছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইসি নির্বাচনি মালামাল সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) মাঠ কার্যালয়ের গোডাউন খালি করার নির্দেশ দিয়েছে। এছাড়া আগামী ২৫ আগস্টের মধ্যে ব্যালট বক্সের হিসাবও চেয়েছে সংস্থাটি।
ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে প্রেরণ করেছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহারযোগ্য ব্যালট বাক্সের হালনাগাদ তালিকা আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় পাঠাতে হবে। পাশাপাশি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপকরণ সঠিকভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখতে মালামাল স্থানান্তরের প্রয়োজনীয় বরাদ্দ চাহিদাও জমা দিতে হবে।
ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে কেনাকাটা শুরু হয়েছে। কমিশন সেপ্টেম্বরের মধ্যেই সব উপকরণ ক্রয় শেষ করতে চায়।
অন্যদিকে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্বকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা ও ছড়া ইত্যাদি লেখনি (write-up) একই সময়ের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসি সচিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি