ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
গুজব মোকাবেলায় ইউটিউব চ্যানেল খুলল নির্বাচন কমিশন
নির্বাচন সংক্রান্ত সব তথ্য জনগণের কাছে নির্ভরযোগ্যভাবে পৌঁছে দিতে নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। চ্যানেলটি উদ্বোধনের পরই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে দেশবাসীর উদ্দেশে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এই ইউটিউব চ্যানেল চালুর বিষয়টি জানানো হয়।
উদ্বোধনী বার্তায় সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, "এই চ্যানেলের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত সব তথ্য নির্ভরযোগ্য, সহজ ও বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।" তিনি জানান, চ্যানেলে ভোটার নিবন্ধন, নির্বাচনের সময়সূচি, প্রার্থীদের জন্য নির্দেশনা এবং ভোটারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত তথ্য নিয়মিত প্রকাশ করা হবে।
সিইসি বলেন, "আমাদের মূল লক্ষ্য থাকবে নারী, যুব সমাজ, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করা।" তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও স্বচ্ছতা আরও সুদৃঢ় হবে।
তবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারকে চিহ্নিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, "মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার আবেদন থাকবে, যেকোনো তথ্য বিশ্বাস করার আগে দয়া করে যাচাই করে নেবেন। পাওয়া মাত্রই তা বিশ্বাস করে শেয়ার করবেন না।"
সিইসি অপতথ্যের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়ে বলেন, "আসুন, আমরা সবাই মিলে অপতথ্যের বিরুদ্ধে লড়াই শুরু করি।" তিনি জানান, নির্বাচন সংক্রান্ত সঠিক তথ্যের জন্য ইসির নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ফেসবুক পেজেও নজর রাখা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি