ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
লেভেল প্লেয়িং ফিল্ড ও পিআর পদ্ধতি চায় জামায়াত
আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলে তাতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। একইসঙ্গে নির্বাচনে সন্ত্রাস ও অনিয়ম বন্ধ করতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির ভোট আয়োজনেরও আহ্বান জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়।
হামিদুর রহমান আযাদ বলেন, "সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের ক্ষেত্রে সবার মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা সিইসিকে আহ্বান জানিয়েছি। নির্বাচনে সন্ত্রাস ও অনিয়ম দূর করতে হলে পিআর পদ্ধতিতেই ভোট হতে হবে। এটি দেশের জন্য কল্যাণকর এবং জনগণ চাইলে এই পদ্ধতি মানতে হবে।" তিনি আরও জানান, এই দাবি আদায়ে জামায়াত মাঠে সক্রিয় থাকবে এবং একইসঙ্গে নির্বাচনের প্রস্তুতিও চালিয়ে যাবে।
পিআর পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে অংশ নেবে কি-না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, "আমরা সব সময় একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে। আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচনের জন্য এটি একটি শ্রেষ্ঠ পদ্ধতি।"
জামায়াতের এই নেতা আরও বলেন, "আমরা অতীতে গ্রহণযোগ্য সব নির্বাচনে অংশ নিয়েছি এবং সংসদে প্রতিনিধিত্ব করেছি। সেই ধারাবাহিকতায় আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং জনমত গঠনের জন্য কাজ করছি।"
উল্লেখ্য, এর আগে গত রোববার বিএনপির একটি প্রতিনিধি দলও নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি