ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
হাসিনা-সিনহার বিরুদ্ধে সাঈদীর সাক্ষীর চাঞ্চল্যকর অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়ায় গুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন সুখরঞ্জন বালি। এ ঘটনায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ৩২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং অভিযুক্তরা তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছিলেন। কিন্তু তিনি সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ায় তাকে গুম ও অপহরণ করা হয়। পরবর্তীকালে প্রায় পাঁচ বছর ভারতে তাকে অবৈধভাবে কারারুদ্ধ রেখে নির্যাতন করা হয়, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের শামিল।
অভিযুক্তদের তালিকায় আরও রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ট্রাইব্যুনালের সাবেক বিচারক বিচারপতি এ টি এম ফজলে কবির এবং মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন। এছাড়া পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম আউয়াল, ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, সাবেক প্রসিকিউটর রানা দাসগুপ্ত এবং তৎকালীন তদন্ত সংস্থার প্রধান সানাউল হকের নামও রয়েছে।
উল্লেখ্য, সুখরঞ্জন বালি ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এলে আদালত চত্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এরপর তিনি ভারতে কারাবন্দী ছিলেন এবং প্রায় পাঁচ বছর পর দেশে ফিরে আসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ