ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিমানের ১০ টায়ার গায়েব, তদন্তে পুলিশ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি টায়ার হঠাৎ উধাও হয়ে গেছে। এই চুরির ঘটনায় গত সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন জানিয়েছেন, যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে টায়ারগুলো অন্যত্র হস্তান্তর করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ১৬ আগস্ট সন্ধ্যায় বিমানবন্দরের অকশন শেড থেকে ১০টি ব্যবহারবিহীন টায়ার পাওয়া যায়নি। টায়ারগুলোর খোঁজ নিয়ে জানতে পারে, বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার ও স্টোর হেলপার ইউএস বাংলা এয়ারলাইন্সের সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলামের কাছে এগুলো হস্তান্তর করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, এসব টায়ার নিলামের জন্য রাখা ছিল, কিন্তু দুই সদস্যই তা অনুমতি ছাড়া বিক্রি করেছেন। পুলিশ এখন তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
অপর দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, তাদের উড়োজাহাজের সংখ্যা বেশি হওয়ায় ব্যবহৃত টায়ার নেওয়া হয়নি।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার জানিয়েছেন, বিষয়টি গভীরভাবে তদন্ত চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত