ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর নিউমার্কেট এলাকা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়, যা পরবর্তীতে সহিংস রূপ নেয়। এ ঘটনায় অন্তত দুজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়নি। সংঘর্ষ ও শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এবং এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সামান্য কথাকাটাকাটিকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে তারা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে দুজন শিক্ষার্থী আহত হলে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
সিটি কলেজের শিক্ষার্থীদের দাবি, আহত দুজনই তাদের সহপাঠী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরাই প্রথমে হামলা চালিয়েছে। এর প্রতিবাদে তারা প্রথমে সড়ক অবরোধ করে এবং পরে দুপুরে সায়েন্সল্যাব মোড়ে আবারও অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এর ফলে নিউমার্কেট, ধানমন্ডি ও মিরপুর রোডে যান চলাচল স্থবির হয়ে পড়ে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানিয়েছেন, "দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমরা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি এবং সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি