ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
“ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে ৬৫ শতাংশ মার্কিন নাগরিক”
সম্প্রতি রয়টার্স/ইপসোসের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন, আর ৯ শতাংশ কোনো উত্তর দেননি।
গত সোমবার শেষ হয়েছে ছয় দিন ধরে চলা এই জরিপ। কিন্তু এ বিষয়ে স্পষ্ট দলীয় বিভক্তি দেখা গেছে। ৭৮ শতাংশ ডেমোক্র্যাট এই ধারণাকে সমর্থন করেছেন। তবে ৫৩ শতাংশ রিপাবলিকান সদস্যের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ জাতিসংঘের সব সদস্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে একমত নন।
এ ছাড়াও জরিপের প্রায় ৬৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, গাজায় অনাহারের মুখোমুখি মানুষদের সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়া উচিত। সেখানে ২৮ শতাংশ দ্বিমত পোষণ করেছেন। দ্বিমত পোষণকারীদের মধ্যে অধিকাংশই রিপাবলিকান।
ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের সবচেয়ে শক্তিশালী মিত্র আমেরিকার ওপর নির্ভর করে আসছে, যার কাছ থেকে তারা প্রতি বছর কোটি কোটি ডলারের সামরিক সাহায্য এবং আন্তর্জাতিক কূটনৈতিক সহায়তা পেয়ে আসছে।
মার্কিন জনসমর্থন হ্রাস পাওয়া ইসরায়েলের জন্য উদ্বেগজনক লক্ষণ হবে, কারণ গাজায় কেবল হামাসের সঙ্গেই নয়, বরং তাদের আঞ্চলিক শত্রু ইরানের সাথেও অমীমাংসিত সংঘাতের মুখোমুখি হতে হচ্ছে।যুক্তরাষ্ট্রের মিত্র কানাডা, ব্রিটেন এবং ফ্রান্সের ঘনিষ্ঠ তিন দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এই জরিপ চালানো হলো। গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক চাপে রয়েছে ইসরায়েল।
জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, ব্যাপক দুর্ভিক্ষ এড়াতে ইসরায়েল গাজা উপত্যকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ প্রবেশ করতে দিচ্ছে না। যদিও ইসরায়েল গাজায় দুর্ভিক্ষের দায় অস্বীকার করেছে। তারা হামাসের বিরুদ্ধে ত্রাণের চালান চুরির অভিযোগ এনেছে। কিন্তু এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ