ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বৈষম্যবিরোধী আন্দোলনে ৮ খুন, চার্জশিট জমা ২৬ মামলায়
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ২৬টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১৮টি অন্যান্য ধারায় দায়ের করা মামলা রয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চার্জশিট দেওয়া ৮টি হত্যা মামলার ঘটনা ঘটেছে শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকার আওতায়।
অন্যদিকে, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলা ছাড়াও ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অধীনে দায়ের হওয়া ১৮টি মামলায়ও চার্জশিট দেওয়া হয়েছে।
চার্জশিটভুক্ত হত্যা মামলায় আসামি ১,১৫৩ জন এবং অন্যান্য মামলায় ৬৮২ জন আসামি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, এসব মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। এছাড়া বাকি মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
এ ঘটনায় সারাদেশে দায়ের হওয়া মামলাগুলোর অগ্রগতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি