ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাপান উপকূলে মার্কিন যুদ্ধজাহাজে আগুন
জাপানের ওকিনাওয়ার উপকূলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় ১২ ঘণ্টার প্রচেষ্টার পর বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
টোকিও থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইউএসএস নিউ অরলিন্স’ নামের উভচর পরিবহণ জাহাজটিতে বুধবার আগুন লাগে। এতে দুজন মার্কিন নাবিক সামান্য আহত হন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে জাহাজের নাবিকরা এখনও জাহাজেই অবস্থান করছেন বলে জানা যায়।২৪ হাজার ৪৩৩ টন ওজনের এবং ২০৮.৪ মিটার (৬৮৪ ফুট) দৈর্ঘ্যের এই যুদ্ধজাহাজটি বর্তমানে ওকিনাওয়ার হোয়াইট বিচ নৌঘাঁটির কাছে নোঙর করা রয়েছে।
জাপান কোস্টগার্ডের মুখপাত্র তেতসুহিরো আজুমাহিগা জানান, আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ড, মার্কিন নৌবাহিনী এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চারটি জাহাজ যৌথভাবে রাতভর অভিযান চালায়। শুরুতে মার্কিন সেনারা জাপানি কোস্টগার্ডের সহায়তা চাইলেও পরে তা বাতিল করে। তবে স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে আবারো সহায়তা চাওয়া হয়।
উল্লেখ্য, বর্তমানে জাপানে প্রায় ৫৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যাদের একটি বড় অংশ ওকিনাওয়ায় অবস্থান করছে।
সূত্র: বাসস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ