ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শহিদ আবু সাঈদ স্মৃতিস্মম্ভে উপদেষ্টা সজীবের শ্রদ্ধা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রদূত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহিদ আবু সাঈদ-এর স্মরণে স্থাপিত স্মৃতিস্মম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল বুধবার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহিদ আবু সাঈদ চত্বরে (পার্কের মোড়) এসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী।
শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় শিক্ষার্থীরা ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ে যাতায়াত সুবিধা বৃদ্ধিতে দুটি বাস প্রদানের জন্য তাঁর কাছে সহযোগিতা কামনা করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দেশের শিক্ষা ও ক্রীড়াখাতে চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এই শ্রদ্ধা নিবেদনকে ঘিরে শহিদ আবু সাঈদের প্রতি সম্মান ও দেশের তরুণদের জন্য উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি