ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
গা'জায় ইন্দোনেশিয়াসহ সাত দেশের আন্তর্জাতিক সহায়তা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র মানবিক সংকটের মধ্যে ইন্দোনেশিয়াসহ সাতটি দেশ বিমান থেকে ত্রাণ সহায়তা ফেলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
আইডিএফ জানায়, ইন্দোনেশিয়ার পাশাপাশি জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স এবং সিঙ্গাপুর যৌথভাবে এই ত্রাণ কার্যক্রমে অংশ নেয়। দেশগুলো মোট ১৫৪টি প্যালেট ত্রাণ ফেলেছে, যার প্রতিটিতে কয়েকশ কেজি খাদ্য ও জরুরি সামগ্রী ছিল।
বিশেষভাবে উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও দেশটি মানবিক সহায়তার এই উদ্যোগে সামিল হয়েছে।
গাজায় ইসরায়েলি অবরোধের কারণে সৃষ্ট মানবসৃষ্ট দুর্ভিক্ষের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র চাপের মুখে তেল আবিব গত ২৬ জুলাই থেকে বিমানযোগে ত্রাণ ফেলার অনুমতি দেয়। এর আগে টানা দুই মাস গাজায় কোনো ধরনের খাদ্যশস্য প্রবেশ করতে না দেওয়ায় সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয়। অপুষ্টিতে ভুগে এ পর্যন্ত অন্তত ৩০০ ফিলিস্তিনি মারা গেছেন বলে জানা গেছে।
তবে বিমান থেকে ফেলা এই ত্রাণ প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অতীতে ত্রাণের প্যালেট সরাসরি মানুষের ওপর পড়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া, ত্রাণের জন্য ক্ষুধার্ত মানুষের দৌড়াদৌড়ির দৃশ্যকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, গত ২৪ জুলাই থেকে এখন পর্যন্ত বিমান থেকে মোট ৪১৫ টন ত্রাণ গাজায় ফেলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ