ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের দাবি নাকচ করলো ভারত
ভারতের মাটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আহ্বানের বিষয়ে দেওয়া প্রেস বিবৃতিকে ‘ভুল’ বলে আখ্যায়িত করেছে ভারত। বুধবার (২০ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, "ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশবিরোধী কোনও কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনও কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়।"
নয়াদিল্লি তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, ভারত তার ভূখণ্ডকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার জন্য ব্যবহার করার অনুমতি দেয় না। এ কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রেস বিবৃতিটি সঠিক নয় বলে তারা মনে করে।
একই সঙ্গে, বিবৃতিতে ভারত বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছে, যা জনগণের ইচ্ছা ও রায়ের প্রতিফলন ঘটাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক