ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জেলা প্রশাসকের কাছে সাদাপাথর লুটপাটের তদন্ত প্রতিবেদন জমা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সাত পৃষ্ঠার এই প্রতিবেদনে লুটের সঙ্গে জড়িতদের নাম উল্লেখসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও তদন্ত কমিটির প্রধান পদ্মাসন সিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন।
এডিসি পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, "সাত পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ১০টি সুপারিশ করা হয়েছে। আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী, লুটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে।" তবে গোপনীয়তার স্বার্থে প্রতিবেদনে কতজনের নাম উল্লেখ করা হয়েছে, তা তিনি প্রকাশ করেননি।
এর আগে, গত ১২ আগস্ট জেলা প্রশাসন তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল গত রবিবার, কিন্তু সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও তিন দিনের সময় বাড়ানো হয়।
এদিকে, এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই সাদাপাথরে পাথর লুটপাটের ঘটনায় সমালোচিত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয় এবং তিনি বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। তার বিদায়ের পরই প্রতিবেদনটি জমা দেওয়া হয়। একই ঘটনায় কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকেও বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নতুন জেলা প্রশাসক হিসেবে মো. সারোয়ার আলমের যোগ দেওয়ার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি