ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সুষ্ঠু নির্বাচনে ইসিকে এবি পার্টির ৯ দফা প্রস্তাব
একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৯ দফা প্রস্তাবনা তুলে ধরেছে। প্রস্তাবে নির্বাচনী নিরাপত্তা, ব্যয় হ্রাস এবং ভোটার অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের নির্বাচনী স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগের সুপারিশ।
বুধবার (২০ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন।
এবি পার্টির প্রস্তাবে বলা হয়, সাম্প্রতিক বিভিন্ন সামাজিক কার্যক্রমে শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে সফলতা দেখিয়েছে। তাদের নৈতিক আবেদন নির্বাচনী সহিংসতা কমাতে সহায়ক হতে পারে। নির্বাচন কমিশন এই প্রস্তাবকে একটি ‘ভালো উদ্যোগ’ হিসেবে প্রশংসা করেছে বলে জানা যায়।
নির্বাচনী ব্যয় কমাতে দলটি তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে, পরিবেশ দূষণ ও খরচ কমাতে প্রার্থীদের পোস্টার ইসির নিজ দায়িত্বে ছাপানো, বড় জনসভার পরিবর্তে বিকল্প ব্যবস্থা এবং ভোটারদের কেন্দ্রে আনা-নেওয়ার জন্য ইসির মাধ্যমে শাটল সার্ভিস চালু করা। দলটি মনে করে, এসব পদক্ষেপ নেওয়া হলে মধ্যবিত্ত ও সৎ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে উৎসাহিত হবেন।
এছাড়াও, ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে ভোটকেন্দ্র ঘরের পরিবর্তে উন্মুক্ত স্থানে (যেমন মাঠে) আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এবি পার্টির মতে, এতে ভোট কারচুপি রোধ করা সহজ হবে এবং গণমাধ্যমকর্মীরাও সহজে পর্যবেক্ষণ করতে পারবেন।
বৈঠকে দ্বৈত নাগরিক ও প্রবাসীদের ভোটাধিকার নিয়েও আলোচনা হয়। দলটি দ্বৈত নাগরিকদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব করেছে।
সবশেষে, একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে এবি পার্টি। তারা মনে করে, সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা গেলে আগামী ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি