ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচন করব কি-না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেই: আসিফ মাহমুদ
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব আরোপিত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশের মানুষের জন্য কাজ করব, এবং সেটা রাজনৈতিকভাবেই করব। তিনি বলেন নির্বাচন করব কি-না বা কোন প্রক্রিয়ায় করব, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। আপাতত সরকারের দায়িত্ব শেষ করার দিকে ফোকাস করছি।
সেপ্টেম্বর (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাওলানা ভাসানী সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ মাহমুদ এসব কথা বলেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে তিস্তা নদীর ওপর নির্মিত ১,৪৯০ মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতু বাংলাদেশের সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড)-এর আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে। সেতুর ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা।
দুই লেনবিশিষ্ট এই প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতুর প্রস্থ ৯.৬০ মিটার এবং মোট স্প্যান ৩১টি। সেতু সংলগ্ন উন্নত রোড নেটওয়ার্ক শিক্ষার, স্বাস্থ্যসেবার ও কর্মসংস্থানের উন্নয়নে সহায়তা করবে। এছাড়া কৃষিজাত ও শিল্প পণ্য পরিবহন সহজ হবে, স্থানীয় ছোট ও মাঝারি শিল্প গড়ে উঠবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
নতুন এই পরিবহন করিডোরের মাধ্যমে রাজধানী ঢাকা-সহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অঞ্চলের সঙ্গে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী স্থলবন্দরের দূরত্ব ৪০–৬০ কিলোমিটার পর্যন্ত কমে যাবে। ফলে এটি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি